রাজধানীর চানখারপুলে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহতের নাম পলিন। স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর জখম অবস্থায় বুধবার রাতে পলিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বাক-বিতণ্ডার জেরে পলিন নামের ওই যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল্লাহ।
পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পলিনকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: সাত নভেম্বর নাজমুল হুদা হত্যায় মেজর জলিলকে আসামি করে মামলা
বাচ্চু মিয়া জানান, শহিদ মিনার এলাকায় ঘুরতে গিয়েছিল পলিন। সেখান থেকে ফেরার পথে চানখারপুল এলাকায় বাক-বিতণ্ডার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়।
একাত্তর/আরবি