রাজধানীতে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ১১ হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: কারওয়ান বাজারে উচ্ছেদে গিয়ে তোপের মুখে ডিএনসিসি

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ