কারওয়ান বাজারে উচ্ছেদে গিয়ে পিছু হটল ডিএনসিসি

আপডেট : ১১ মে ২০২৩, ০৬:২০ পিএম

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পিছু হটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনাকারী দল।

বৃহস্পতিবার সকালে কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে অভিযান শুরু করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় ব্যবসায়ীদের তোপের মুখে আধা ঘণ্টাও অভিযান চালাতে পারেননি তারা। 

তড়িঘড়ি করে অভিযান শেষ করে ফেরার মুখে করপোরেশনের কর্মকর্তারা বলেন, ২৫ মে’র মধ্যে ব্যবসায়ীরা নিজ থেকে চলে না গেলে, আবারও অভিযান করবে তারা। তবে ব্যবসায়ীরা বলছেন, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে মানবেন না তারা। 

কাঁচামালের আড়ত ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সর্বশেষ গত মাসে নোটিশ দেয়া হয়েছিল। আড়ত ভবনের ঘিঞ্জি পরিবেশে পৌনে দুইশর মতো দোকান রয়েছে। অভিযানের উদ্দেশ্যে ছিল, আড়ত ভবনের এসব দোকানগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরণের সেবা বিচ্ছিন্ন করে দেয়া।

অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা জোট বেধে বিরোধিতা করতে শুরু করেন। তাদের দাবি, নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসার সুযোগ করে দিলে নিজে থেকেই সরে যাবেন ব্যবসায়ীরা।

ঘটা করে মিডিয়া ডেকে বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে যায় ডিএনসিসি। এসময় অবৈধ উচ্ছেদ মানি না, মানবো না বলে অনবরত শ্লোগান দিতে থাকেন ব্যবসায়ীরা। 

হ্যান্ড মাইকে তাদেরকে শান্ত করার চেষ্টা করলে আরও আগ্রাসী হয়ে ওঠেন ব্যবসায়ীরা। ফলে অনেকটা নিরুপায় হয়েই পিছু হটে সিলগালা করতে যাওয়া কর্মকর্তারা। 

image


সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ঝুঁকিপূর্ণ এই ভবন ছেড়ে দিতে আগে অসংখ্যবার নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ গেলো ১৩ এপ্রিল নোটিশ দিয়ে ২০ এপ্রিলের মধ্যে মার্কেট খালি করতে বলেছিল তারা। কিন্তু ব্যবসায়ীরা তা করেনি। তবে তাদেরকে ২৫ মের মধ্যে ভবন খালি করার কথা বলছে উত্তর সিটি করপোরেশন। 

তবে ব্যবসায়ীরা দাবি করেছেন, কোনও ধরণের নোটিশ পাননি তারা। 

আরও পড়ুন: সাত নভেম্বর নাজমুল হুদা হত্যায় মেজর জলিলকে আসামি করে মামলা

ডিএনসিসি আওতাধীন ৪৩ মার্কেটের মধ্যে ২০ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটি মার্কেটকে ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করেছে করপোরেশন। 

মার্কেটগুলোর মধ্যে রয়েছে- গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচাবাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কারওয়ান বাজার ১ ও ২ নম্বর মার্কেট, কারওয়ান বাজার অস্থায়ী কাঁচা মার্কেট যেটি কিচেন মার্কেট হিসেবে পরিচিত। 

একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর