২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য কিছু এলাকায় সোমবার (আগামীকাল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে উল্লেখযোগ্য হলো- নারায়ণগঞ্জের মেঘনাঘাট, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, মোগড়াপাড়া, ঝাউচর, লাঙ্গলবাদ, কেওডালাসহ সোনারগাঁওয়ের পিজিএস লাইন।

আরও পড়ুন: চার দিনের রিমান্ডে মেহজাবিন

উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।


একাত্তর/আরএ