কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত মো. বাবু (২৩) ভোলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। তিনি গুলশান কালাচাঁদপুরে থাকতেন। 

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মো আলী আকবর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখান থেকে বিকাল সাড়ে পাঁচটায় মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে