রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৩, ০৮:৫৯ পিএম

রাজধানীর সবুজবাগে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সবুজবাগ থানাধীন কালভার্টের পাশে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত তমা আক্তার (১৫) জামালপুরের মেলানদহ উপজেলার মোজাম্মেলের মেয়ে। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন।

পুলিশ জানায়, পাঁচ মাস আগে আলামিন নামের এক যুবককে বিয়ে করেন তমা। আলামিন বায়তুল মোকাররমে একটি ক্রোকারিজের দোকানে চাকরি করেন। 

নিহতের স্বামী জানান, তিনি কয়েকদিন ধরে অসুস্থ। ঘটনার সময় তিনি তার ভাবির বাসায় ছিলেন। ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

এর আগে স্বামীর মুঠোফোন দিয়ে তার মায়ের সাথে কথা বলেছিলেন তমা। এরপর থেকে তার মন খারাপ ছিল।

আরও পড়ুন: অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার তিন

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ জানান, খবর পেয়ে বিকেলে ফ্যানের সাথে ওড়নায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে তিনি আত্মহত্যা করেছেন। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর