অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলবে

মেট্রোরেল ‘অফ পিক আওয়ার’-এ ১৫ মিনিটের পরিবর্তে ১২ মিনিট পরপর চলবে। ছয় ঘণ্টার বদলে প্রতিদিন ১২ ঘণ্টা মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনা করা হয়।

রোববার ডিএমটিসিএল-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়, সোমবার থেকে এই নতুন সময়সূচী কার্যকর হবে।

এতোদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রো চলাচল করতো। যদিও শুরুতে এই পথে ট্রেন চলতো দুপুর ১২টা পর্যন্ত। গত বুধবার থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো ট্রেন চালানো শুরু হয়।

আরও পড়ুন: প্রচণ্ড গরমে রাজধানী বাড়ছে রোগবালাই ও অসুস্থতা

পর্যায়ক্রমে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়ানো হচ্ছে। আগামী জুলাইয়ে রাত ১২টা পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ট্রেন পরিচালনার সময় বাড়ানো হচ্ছে।


একাত্তর/আরএ