প্রচণ্ড গরমে রাজধানী বাড়ছে রোগবালাই ও অসুস্থতা

আপডেট : ১২ জুন ২০২৩, ০৪:২২ পিএম

প্রচণ্ড গরমে আর তাপদাহে রোগবালাই বাড়ছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে বাড়ছে ভিড়। গেলো কয়েকদিনে শিশু হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড় বেড়েছে কমপক্ষে চারগুণ। 

চিকিৎসকরা জানান, জ্বর-বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। সেই সাথে বৃদ্ধদের বেড়েছে হিটস্ট্রোকের ঝুঁকি। তাই বেশি করে পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্যামলী শিশু হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে প্রায় তিনগুণ। কদিন আগেও জরুরি বিভাগে রোগী আসতো ১০০-১৫০ জন।

কিন্তু গেলো সাতদিনে এই সংখ্যা চারশ’ ছাড়িয়ে গেছে। বেশিরভাগ শিশুই জ্বর, পাতলা পায়খানা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। জ্বরের পাশাপাশি শরীরে তৈরি হচ্ছে পানিশূণ্যতা। 

চিকিৎসকরা বলছেন, এমনিতেই তীব্র তাপদাহ। তার ওপর, এ সময়টা সাধারণ ভাইরাস জ্বরের মৌসুম। সেই সঙ্গে গরমজনিত কারলে অতিরিক্র ঘাম থেকে সর্দি কাশির মতো সমস্যা বাড়ছে। 

সঙ্গে যোগ হয়েছে ডায়রিয়া। শিশুদের মধ্যে টাইফয়েড ও হেপাটাইটিসে আক্রান্ত হবার সংখ্যাটাও বাড়ছে। তাই অবহেলা না করে শিশুদের চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 

প্রচণ্ড গরমে বয়োজেষ্ঠ্যরা আছেন হিটস্ট্রোকের ঝুঁকিতে। বিশেষ করে নানা রোগে আক্রান্ত বৃদ্ধদের ঝুকিটা বেশি। এতে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটছে। 

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ জামান বলেন, শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রির উপরে উঠলেই হিটস্ট্রোকের ঝুকিও বাড়তে পারে।

তিনি বলেন, হিমশীতল বা লু-হাওয়া যে তাপমাত্রাই হোক না কেন, মানব শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া তার নিজের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রী সেন্টিগ্রেডে নির্দিষ্ট রাখতে চায়। 

এর ব্যতয় হলেই সমস্যা। এজন্য গরম আবহাওয়ায় শিশু ও ষাটোর্ধদের বাড়ির বাইরে না যাওয়া ও প্রচুর পরিমাণ তরল খাবার খেতে বলছেন এই চিকিৎসকরা। 

বিশেষ করে শিশুদের পানি শরবত স্যালাইন ও মৌসুমী ফল খাবার পরামর্শ দিচ্ছেন তারা। চেষ্টা করতে হবে যতোটা সম্ভব ঘরের মধ্যে থাকা, বিশেষ করে দিনের বেলায়। 

অতিরিক্ত গরমে কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখলে শুরুতেই তাকে আধা ঘণ্টা ঠাণ্ডায় রাখার ব্যবস্থা করতে হবে। যদি তাতে সুস্থ হয়ে যান, তাহলে বুঝতে হবে, অসুস্থতা গুরুতর নয়।


একাত্তর/এআর

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর