রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৮২৮ পিস ইয়াবা, ১৩ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৮০.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে দগ্ধ এক জনের মৃত্যু
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
একাত্তর/আরএ