রূপগঞ্জে জাহাজের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ এক জনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৩, ১২:৩৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজ সাংহাই-৮ এর ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ এক জনের মৃত্যু হয়েছে। তার নাম তাজুল ইসলাম লিমন (২০)। একই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চার দগ্ধ শ্রমিক।

মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তিনি মারা যান। লিমনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।   

লিমন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার গোলাপ হোসেনের ছেলে। 

জানা যায়, গত শনিবার রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে তেলবাহী সাংহাই-৮ জাহাজের ট্যাংকার বিস্ফোরণে আট জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচ শ্রমিক- মো: রুবেল, সোহেল, ইমতিয়াজ, তাইজুল ইসলাম লিমন ও হুমায়ন কবির শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১২

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি বাকি চার জনের অবস্থাও আশংকাজনক।

এ ব্যাপারে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব বলেন, এক জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, পাঁচ মাস আগে একই জাহাজে তেলের ট্যাংকার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। 


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর