রাজধানীতে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ১৩১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ২০৮ পিস ইয়াবা ও ১১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ