রাজধানীতে গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে তিন হাজার ৭৬৬ পিস ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৩৯৭.৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধারের পর জব্দ করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নাদিম হত্যায় জড়িতদের ধরতে কাজ শুরু করেছে র‌্যাব

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ