রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী এই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
রোববার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের (নতুন রাস্তা) এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী রাকিব খান ও তামিম সিকদার জানান, তারা লেগুনায় বসে শব্দ শুনে সড়কে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় একটি বাস দ্রুত যাত্রাবাড়ীর দিকে চলে যায়। পরে দ্রুত তারা ওই যুবককে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে তারা ওই ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের
পুলিশ ঘাতক বাসটি শনাক্তের পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে, যোগ করেন এসআই।
একাত্তর/আরএ