দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৩:৫২ পিএম

রাজধানীর মিরপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে জিসান হোসেন (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন।  রোববার সকালে মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

নিহত জিসান পরিস্তান পরিবহনের বাসের কাজ করতেন। 

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বেলা সাড়ে বারোটা দিকে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জিসানের সহকর্মী আমজাদ হোসেন জানিয়েছেন, মিরপুর মেইন রোড় এক নম্বর সেকশনে যাত্রী তোলার জন্য একই রোডের পরিস্তান পরিবহন ও প্রজাপতি পরিবহনের প্রতিযোগিতার মাঝে চাপা পড়ে হেলপার জিসান গুরুতর আহত হয়। 

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) রুহুল আমিন জানান, বাস দুটি জব্দ করে চালক দু'জনকে আটক করা হয়েছে। 

ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের প্রাইভেট কার চালক মনির হোসেনের ছেলে জিসান মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর