হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের নথি তলব দুদকের

গ্রাহকের ১০৪ চার কোটি টাকা লোপাটের ঘটনায় হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পক্ষ থেকে হোমল্যান্ডের নথি তলব করা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপরিচালক মো. ইয়াছির আরাফাত জীবন বিমা কোম্পানিটির কাছে ১০টি তথ্য ও নথি চেয়ে পাঠান। আগামী ২০ আগস্টের মধ্যে এসব জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘ভারত মনে করছে, শেখ হাসিনাই সরকার গঠন করবে’

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাট করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর এক রিটের শুনানিতে গত ২৯ মার্চ হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের গ্রাহকদের টাকা লোপাটের ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।


একাত্তর/আরএ