‘চিকিৎসক দম্পতির ওপর হামলা আমাদের লজ্জিত করে’

আপডেট : ০৬ মে ২০২৫, ০৪:১৮ পিএম

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়। অতীতে বিভিন্ন সময়ে চিকিৎসকরা নানাভাবে কর্মস্থলে হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির নজির দেখা যায়নি। ফলে একের পর এক চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটে চলেছে।

মঙ্গলবার (৬ মে) বিকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ডা: রফিকুল ইসলামের বিবৃতিটি হুবহু পাঠকদের জন্য তুলে দেওয়া হলো:

“৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে চিকিৎসক নির্যাতনের ঘটনা চলমান রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সবার প্রত্যাশা ছিল ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে। কিন্তু সেই সব ঘটনার আদৌ কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।

আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, এবার কুষ্টিয়ায় এক চিকিৎসক দম্পতি দুর্বৃত্তদের হিংস্রতার শিকার হয়েছেন। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া সন্দেহবশত: কিছু অভিযোগকে সামনে রেখে ডা. শারমিন সুলতানা নিজ চেম্বারে দিনে-দুপুরে অপহরণের চেষ্টা এবং মারাত্মকভাবে জখমের শিকার হন। একই সঙ্গে তাকে উদ্ধারের জন্য যাওয়া তার নির্দোষ স্বামী ডা. মুহাম্মদ মাসুদ রানা, তার ড্রাইভার ও ম্যানেজারও দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন। ছিনতাই করা হয় তাদের সঙ্গে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ না করে আইন নিজের হাতে তুলে নেয়ার যে মব জাস্টিসের কালচার তা কখনোই ভালো কিছু বয়ে আনবে না।

স্বাধীন একটি দেশে দিনে-দুপুরে একজন চিকিৎসক দম্পতির ওপর এমন ন্যাক্কারজনক হামলা আমাদের লজ্জিত করে। একই সঙ্গে আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়, কোথায় আছে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা?

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আক্রান্ত চিকিৎসক পরিবারকে গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিসত্বর দোষীদের আইনের আওতায় আনুন।

অতীতে ঘটে যাওয়া সকল চিকিৎসক নির্যাতনের বিচার নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা না করলে এই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন কখনোই সম্ভব নয়।”

আরবিএস
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর