বাংলাদেশ থেকে মানবপাচারে ইউরোপে সক্রিয় নকল ভিসা চক্র

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র। আট থেকে পনেরো লাখ টাকার চুক্তিতে ইউরোপের বিভিন্ন দেশের নকল ভিসা দিচ্ছে চক্রটি। এসব ভিসা নিয়ে দেশবিদেশের বিমানবন্দরে আটক হচ্ছেন বাংলাদেশিরা। আর নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগীরা।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীনগরের বাসিন্দা মোহাম্মদ মোবারক কাজ করতেন মালয়েশিয়া। তবে বছর দুয়েক আগে আরও সচ্ছলতার আশায় যেতে চান ইউরোপের যে কোনো দেশে। যোগাযোগ করেন পাশের বাড়ির ইতালি প্রবাসী আশরাফ সবুরের সঙ্গে।

তার সাথে ৮ লাখ টাকায় ইউরোপের দেশ সার্বিয়া যাওয়ার চুক্তি করেন মোবারক। সার্বিয়ার ভিসাও পেয়ে যান। তবে আসল ঘটনা ধরা পড়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে ছাড়পত্র আনতে গেলে। মোবারক জানতে পারেন তার সার্বিয়ার ভিসাটি নকল।

শুধু মোবারকই নয়। ভৈরবের একই উপজেলার এমন পনেরো জনকে দেওয়া হয়েছে সার্বিয়ার নকল ভিসা। প্রত্যেককে গুণতে হয়েছে দশ লাখ করে টাকা। যাদের সবাই প্রতারিত হয়েছেন। এই তালিকায় আছেন ইতালি প্রবাসী আশরাফের নিজের ভাই মামুনও। যিনি মানবপাচার আইনে মামলা করেছেন আদালতে। যার তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

তদন্তে জানা গেছে আশরাফ শ্রীনগরের পনেরো যুবককে সার্বিয়া পাঠাতে চুক্তি করেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামের একটি এজেন্সির সাথে। রাজধানীর শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারে তাদের ঠিকানা। কিন্তু ভবনটিতে এমন কোনো অফিসের অস্তিত্ব নেই। অভিযোগ আছে এজেন্সিটির মালিক এম এস আজিজুল হক ও তার স্ত্রী সাফরিনা হক এমন কয়েকশ যুবককে ইউরোপের নকল ভিসা দিয়ে মানুষের কোটি কোটি আত্মসাৎ করেছেন।

সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দেয়ার পাশাপাশি ভারত ও নেপালে মানব পাচারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। সিআইডি বলছে, অভিযোগের সত্যতা মিলেছে।

পর্তুগালের দূতাবাস নকল ভিসার তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাসেম। পাশাপাশি, মানবপাচার থেকে রক্ষা পেতে জনসাধারণকে আরো সচেতন থাকার পরামর্শও দিয়েছেন সিআইডি।

 

এআরএস
মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে চার্চ ও ধর্মীয় নেতাদের প্রচার সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সঙ্কট সমাধানে সরকারের সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর