আবৃত্তিশিল্পী, নাট্যাভিনেতা, টিভি-রেডিওর উপস্থাপক ও সাবেক ছাত্রলীগ নেতা আসলাম শিহির থাইরয়েড ক্যান্সারে (এ্যানাপ্লাস্টিক কার্সিনোমা) আক্রান্ত। সুস্থতার জন্য দরকার উন্নত চিকিৎসা। আর এর জন্য প্রয়োজন ৬০ লাখ টাকার বেশি। বাঁচতে চাওয়া এই শিল্পী এবং তার পরিবার থেকে দোয়াসহ আর্থিক সহযোগিতার আবেদন করা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, আসলাম শিহির গত কয়েক মাস ধরে থাইরয়েড রোগে ভুগছেন। থাইরয়েড ক্যান্সার শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা জানান, এই চিকিৎসা দেশের বাহিরে করাতে হবে এবং এর জন্য প্রয়োজন ৬০ লাখ টাকার বেশি।
ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম পপলু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য অভিনেতা আসলাম হোসেন শিহির মেহেরপুরের সন্তান। তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। তাকে আর্থিক সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।