মেয়র তাপসকে নিয়ে মিথ্যাচার: ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৭:৫৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। খবর: বাসস। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মেয়র তাপসকে নিয়ে এ মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হয় বলে স্বীকার করেছেন ফাহিম।

শুক্রবার (৬ জানুয়ারি) তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে ১ জানুয়ারি মো. রাকিবুর রহমান ফাহিমকে বংশালের নাজিরাবাজার থেকে গ্রেপ্তার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

পরের দিন তাকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করেন সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্সপেক্টর এস এম শাহ জালাল। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙ্গে পড়লো মঞ্চ

গত বছরের ২৮ এপ্রিল ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ তথ্য ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় এই মামলা করেন মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম।


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর