ছাত্রলীগ নেতা শাহিন হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম

রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলায় রাসিকের সাবেক কাউন্সিলরসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার দিন ১৪ বার পিছানোর পর ১৫তম ধার্যদিন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন এরায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনের ফাঁসি ও ২২ জনের যাবজ্জীবন ছাড়াও প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যা আদায় করে নিহতের পরিবারকে দিতে আদেশ দিয়েছেন আদালত।

২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: তিনদিন পর নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

হত্যার ঘটনায় শাহিনের ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এ মামলায় সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এরপর ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়। তারপর থেকে দফায় দফায় রায় ঘোষণার দিন পেছাচ্ছে। ১৪ বার পেছানোর পর ১৫ তম ধার্য দিনে এ রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী।


একাত্তর/টিএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর