রাজধানীতে সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
অভিযুক্ত রাজধানীর লতা হরবাল নামের প্রতিষ্ঠানের মালিক (৫৫) বলে জানা গেছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম তার জামিন আবেদন নাকচ করেন।
এর আগে পাঁচ ডিসেম্বর অভিযুক্তর দ্বিতীয় স্ত্রীর মেয়েকে অস্ত্রের মুখে আটকে রেখে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর মাকে ২০১০ সালে বিয়ে করেন ওই ব্যক্তিল সেই সময়ে ভুক্তভোগী তার মায়ের সঙ্গে সৎ বাবার কাছে থাকতো। এরপর তার নির্যাতনের কারণে ভুক্তভোগীর মা বিদেশে চলে যায়। কিন্তু ভুক্তভোগী সৎ বাবার কাছে থাকতো।
পরে ২০১৪ সালে ভুক্তভোগীর বিয়ে হয়। কিন্তু নির্যাতনকারীর কুদৃষ্টি থাকায় এই সংসারে বিচ্ছেদ ঘটান। এরপর দ্বিতীয় বার বিয়ের চেষ্টা করলেও সেটি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বিয়ের পরেও ভুক্তভোগী সৎ বাবার বাসায় থাকতো। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের মার্চ মাসের ৩০ তারিখ রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ও ভুক্তভোগীর শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এরপর ধারাবাহিকভাবে চার মাস বাসায় আটকে রেখে অস্ত্রের মুখে একই কায়াদায় ধর্ষণ করতেন।
ভুক্তভোগী মামলায় আরও অভিযোগ করেন, অস্ত্রের মুখে ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখা হয়। এরই মধ্যে তিনি ২০২২ সালের মার্চ মাসের পাঁচ তারিখ বাসা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে তার মায়ের কাছে চলে যান।
পরে ২০২৩ সালের ৩০ নভেম্বর দেশে ফিরে আসেন। এরপর মঙ্গলবার দুপুরে মায়ের সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।