নারীর প্রতি সহিংসতার তথ্য তুলে ধরবে ‘ভাউট্র্যাকার ডটকম’

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম

বাংলাদেশের নারী সহিংসতার হালনাগাদ তথ্য তুলে ধরতে চালু হয়েছে ‘ভাউট্র্যাকার ডটকম’ ওয়েবসাইট। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়েছে।

ডেটাভিত্তিক কনটেন্ট সাইট ‘ডেটাফুল’, সাংবাদমাধ্যম ‘সংবাদ’, ‘সুপ্রভাত বাংলাদেশ’ ও ‘উৎস’ নামে একটি সংগঠন এ ওয়েবসাইট তৈরি করেছে। মে মাসে ‘ভাউট্র্যাক’ নামে একটি অ্যাপও চালু হবে।

ডেটাফুল কর্তৃপক্ষ বলছে, নারীরা অ্যাপে সহিংসতা ও হয়রানির তথ্য দিতে পারবে পরিচয় গোপন রেখে। তাদের তথ্যগুলো যাচাই-বাছাইয়ের পর ওয়েবসাইটে যুক্ত করা হবে। সহিংসতা ও হয়রানির শিকার নারীদের পরামর্শও দেবে ‘ভাউট্র্যাকার ডটকম’ সংশ্লিষ্টরা।

ডেটাফুলের প্রোগ্রাম অফিসার নিশাত তাসনিম বলেন, সহিংসতার শিকার অনেক নারী সংশয় ও সম্মানহানির ভয়ে তথ্য প্রকাশ করে না। প্রভাবশালীরা হয়রানি করলে নারীরা চেপে যায়।

তিনি বলেন, নারীরা এই অ্যাপে হয়রানির ঘটনা জানাতে পারবে। নারীদের সহায়তায় এই প্রকল্প। আগের দিন পর্যন্ত কতজন সহিংসতার শিকার হয়েছেন, হালনাগাদ সেই তথ্যও জানা যাবে ওয়েবসাইট বা অ্যাপে।

ডেটাফুলের প্রতিষ্ঠাতা পলাশ দত্ত বলেন, ওয়েবসাইটটিতে আপাতত ২০২৪ সাল থেকে ডেটা পাওয়া যাবে। পরে আরও ডেটা যুক্ত করা হবে।

তিনি জানান, একটা ডেইলি আপডেট পাওয়া যাবে। আগের বছরের সঙ্গে তুলনামূলক চিত্র থাকবে। কত ধরনের সহিংসতা ঘটছে, সব তথ্য পাওয়া যাবে। জেলা ভিত্তিক তথ্যও থাকবে।

এই ডেটা ও গ্রাফ বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যা গত চার অক্টোবর রাতে একই এলাকার মিরাজ নামে এক তরুণের কাছে ধর্ষণের চেষ্টার শিকার হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সাইবার কমিউনিটি। একই সঙ্গে ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতায় অন্তর্বর্তী সরকারের কাছে সাতটি দাবি জানিয়েছে সংগঠনটি।
রাজধানীতে সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর