প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
ঢাকা রিজেন্সির সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন এবং ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হল– এই দুই ভেন্যুতেই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এ আয়োজন চলে সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ।
শিশু কিশোরদের জন্য এ আয়োজনে ছিল ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন শিল্পীদের মজার মজার সব গান ও মজার মজার সব ম্যাজিক । এখানে আরও ছিল টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা।
আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হয় সান্তাক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে। এই পুরো আয়োজনের সমাপ্তি ঘটে সকল বাচ্চাদের নিয়ে কেক কাটার মাধ্যমে !
ঢাকা রিজেন্সির ডিসেম্বরের এই আনন্দ উদযাপন চলবে একদম ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং সাথে নানারকম অফার আর আকর্ষণীয় অ্যাক্টিভিটিস তো থাকছেই।