রিজেন্সিতে ইফতারের বর্ণিল সম্ভার

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম

পবিত্র রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। মহিমান্বিত এই মাসে পরিবার-পরিজনের সঙ্গে সুস্বাদু ইফতার ভাগ করে নেয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। তাই এই পবিত্র রমজান মাসে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট মুসল্লিদের নিয়ে এসেছে বর্ণিল ইফতার আয়োজন। 

ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে রুচির ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে তৈরি হয়েছে বিশেষ ইফতার মেনু, ডিনারসহ ইফতার; যেখানে থাকছে দেশি-বিদেশি সুস্বাদু খাবারের সমারোহ মাত্র ৬,৬৬৬ টাকায়; যেখানে আছে প্রতিটি পদে স্বাদ, সৌন্দর্য এবং ঐতিহ্যের এক অভূতপূর্ব সম্মিলন। 

সাথে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অফ ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বাররা উপভোগ করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।  

অতিথিরা শহরের সব থেকে সুসজ্জিত ও সবুজে ঘেরা রুফটপ রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইনে’ উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ রমজান প্ল্যাটার, যেখানে থাকবে মাংস, সি-ফুড এবং সাইড ডিশের অসাধারণ সংমিশ্রণ। সাথে অতিথিদের জন্য থাকছে বিশেষ অফার সিলেক্টেড কার্ডে ২০ শতাংশ ডিসকাউন্ট।

এই রমজানে ঢাকা রিজেন্সি-তে খাবারপ্রেমীদের জন্য আরও থাকবে খোলা আকাশের নিচে যুগল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করার সুযোগ।  

রমজানের শান্ত পরিবেশে নিজের জন্য একটু প্রশান্তির খোঁজে ঢাকা রিজেন্সির অতিথিরা পাচ্ছেন স্পেশাল মুল্যে রুম প্যাকেজ। স্বাচ্ছন্দ্য আর সুস্বাদু ইফতার ও সেহেরি- ঢাকা রিজেন্সির এই রুম প্যাকেজে রয়েছে সব কিছুই, যা রমজান মাসকে আরও স্মরণীয় করে রাখবে। 

এছাড়াও ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ যার মূল্য শুরু হয়েছে ১৬০০ টাকা থেকে; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস, ঈদ উপহারসহ আরও নানা চমক। সাথে সিগনেচার মেনু হিসেবে, ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।    

একাত্তর/এসি
আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। এরপরই বাংলা নববর্ষের প্রথম দিন- পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব।  বাঙালির সর্বজনীন লোকউৎসবও বটে। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন...
প্রতিদিন বিকেল হলেই ইফতারি নিয়ে ছুটছেন একঝাঁক তরুণ-তরুণী। শুরুটা সেই পহেল রমজান। এখনো চলছে তাদের ছুটে চলা। যেন ক্লান্তি নেই। কখনো তাদের দেখা মেলে রংপুর স্টেশনে, শাপলা চত্বর, চারতলা মোড়, রেলগেট থেকে...
রমজান মানেই রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে ইফতারের রকমারি আয়োজন। ব্যতিক্রম নয়, ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় হোটেল- ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের সুস্বাদু বুফে ইফতার ও ডিনারে...
প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর