গ্যাস সিলিন্ডার লিকেজ: আগুনে দুই শিশুসহ পাঁচ জন দগ্ধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাগৈইর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন, রাজু আহমেদ (২৮), তার দুই মেয়ে জান্নাত (৫) ও রোজা(৩), রাজুর বোন শারমিন আক্তার (২৪) ও শারমিনের কাকাতো ভাই হাবিবুর রহমান হাবিব (১৯)।

আগুনে দগ্ধদেড় আহত অবস্থায় রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। 

দগ্ধ হাবিবের বাবা মোতালেব জানান, রাতে রাজু খাবার গরম করতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয় সবাই।

আরও পড়ুন: উদীচী কার্যালয়ে বোমা হামলা: জঙ্গি পনিরের ফাঁসি কার্যকর

এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে রাজু আহমেদের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিশু জান্নাতের ৩০ শতাংশ, রোজার ২৬ শতাংশ, শারমিনের ৪৬ শতাংশ এবং হাবিবের ৩০ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. পার্থ শংকর। 

দগ্ধ রাজু কেরানীগঞ্জের ভাগৈইর এলাকার স্থায়ী বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, রাজু ও হাবিব দুই জনই একটি প্রাইভেট গ্যাস কোম্পানিতে সিলিন্ডার সেলসে চাকরি করেন।


একাত্তর/আরএইচ