পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। এসময় সগির আরিফ ও সুমনসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা জোনের উপ পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
তিনি জানান, ধানমন্ডির সাত মসজিদ এলাকার জীবন নামের একজনের কাছ থেকে উদ্ধার করা হয় মন্ত্রীর ফোনটি। চক্রের কয়েক হাত ঘুরে ফোন আনলক করে বিক্রি হয় জীবনের কাছে।
আরও পড়ুন: পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার
তবে মন্ত্রীর ফোন জানতে পারে সেটি রেখে দেয় জীবন। এসময় বেশকিছু চুরি করা ফোন ও ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মোবাইল চুরি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথাও জানিয়েছে পুলিশ।
একাত্তর/এসি