উৎসবের আলিঙ্গনে ঈদ আয়োজনে সারা লাইফস্টাইল

ঈদ উপলক্ষে প্রতিবারের মতো, এবারও নতুন ডিজাইন ও কাটের পোশাক নিয়ে হাজির ফ্যাশন হাউজ সারা। সাধারণ ক্রেতা থেকে শুরু করে সবাই যাতে পছন্দের পোশাকটি কিনতে পারে সেজন্য দামের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিয়েছে ফ্যাশন হাউজটি। ফলে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছে সারা।

সালোয়ার কামিজ, টপস, ফ্রক কিংবা কুর্তি যে কোন পোশাকই হোক না কেন ডিজাইন ও ফেব্রিক্সে আছে নতুনত্ব। সারা ফ্যাশন হাউজ সব সময় ক্রেতার পছন্দ এবং সমসাময়িক ট্রেন্ডকে ফলো করেই পোশাকের ডিজাইন করে থাকে। এবার ঈদেও তার ব্যতিক্রম নয়।

দেশের অন্যতম ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’-র প্রায় সব আউটলেটে পোশাকের আছে বৈচিত্রতা। ছেলেদের পাঞ্জাবিতে আছে নানা ধরনের নকশা ও কাট। ফ্যাশন সচেতন ক্রেতারা সহজেই এখান থেকে কিনতে পারবেন তার পছন্দের পোশাকটি।

‘উৎসবের আলিঙ্গন’ থিমে সারা লাইফস্টাইলের এবারের ঈদ-উল ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে। এবারের ঈদ আয়োজনের পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে।

এছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে এসব পোশাকের ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকের প্যাটার্নে।  তাছাড়াও নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক।

পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এবার ঈদে আবহাওয়া থাকবে গরম তাই সুতিকে প্রাধান্য দিয়ে সারা ফ্যাশন হাউজ করেছে তাদের সব ডিজাইন।  এছাড়া পোশাকে ফেব্রিক হিসাবে ব্যবহার করা হয়েছে জর্জেট, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির এই বাজারে ক্রেতারা যাতে তাদের বাজেটের মধ্যে ঈদের পোশাক কিনতে পারেন সেই দিকে বিশেষ মনোযোগ দিয়েছে সারা ফ্যাশন হাউজ। সব ধরনের ক্রেতার জন্য পোশাক আছে এই হাউজের সব আউটলেটে।