শরতের খুশিতে রাঙানো সারা’র পূজা আয়োজন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

শরতের আগমনে সোনালী সূর্যের আলোর সাথে মেঘ-রোদের লুকোচুরি খেলায় মত্ত প্রকৃতি। আর প্রকৃতির এই মনোরম দৃশ্যের সমারোহে আগমন ঘটেছে শারদীয় দুর্গাপূজার। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে পোশাকের দুর্গাপূজা সংগ্রহ। 

‘সারা’র পূজার কালেকশনের এবারের থিম হচ্ছে শরতের খুশি। সময়, স্থান, আবহাওয়ার বিবেচনায় ‘সারা’র পূজা কালেকশনে ব্যবহার করা হয়েছে সুতি, ভিসকস, সিনথেটিক, জ্যাকার্ড, সিল্ক, ডাবল জর্জেট, ডেনিম ও নিট ফেব্রিকসের বিভিন্ন সমন্বয়।

‘সারা’র পূজা সংগ্রহে পোশাকের ডিজাইনে ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক নান্দনিকতার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে এথনিক পোশাক তৈরি করা হয়েছে যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। সমৃদ্ধ কাপড়, এমব্রয়ডারি এবং উজ্জ্বল রঙের ব্যবহার, সৌন্দর্য এবং আরামের সমন্বয়ে পূজা সংগ্রহকে পরিপূর্ণ করে তুলেছে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প।

মোটিফ হিসেবে পূজা ফ্যাশন সংগ্রহে এথনিক পোশাকের নকশাগুলিতে পেইসলি, ফ্লোরাল ও পিকক, সূক্ষ্ম প্রিন্ট করা হয়েছে। পোশাকের রং হিসেবে লাল, কমলা, বাদামি, নীল, লাইম গ্রিন, স্কাই ব্লু, গোলাপী, ম্যাজেন্টা, সাদা, পিচ ও আরও বিভিন্ন ধরনের রং প্রাধান্য পেয়েছে। পোশাকের প্যাটার্নে ব্যবহৃত হয়েছে এ লাইন ড্রেস, শিফট ড্রেস, ম্যাক্সি ড্রেস, চিনোস, কার্গো প্যান্ট, টিউনিক ও আনারকলি কাট।

এ বছর ‘সারা’র পূজা কালেকশনে নারীদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, স্কার্ফ, থ্রিপিস, টু পিস সেট এবং শাড়ি। পুরুষদের জন্য ‘সারা’র পূজা কালেকশনে থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট ইত্যাদি।

পূজা আয়োজনে মেয়েদের জন্য ‘সারা’ নিয়ে এসেছে ফ্যাশন টপস, ফ্রক, থ্রিপিস, টু পিস সেট, লেহেঙ্গা, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদি। এছাড়া শিশুদের জন্য রয়েছে ফ্রক, ফ্রক সেট, নিমা সেট, থ্রি পিস, পার্টি ফ্রক।

আর ছেলেদের জন্য থাকছে শার্ট সেট, পাঞ্জাবি, টি-শার্ট, সিঙ্গেল শার্ট, পোলো শার্ট, কাতুয়া ইত্যাদি। আর শিশুদের জন্য রয়েছে নিমা সেট, পাঞ্জাবি ও কোটি সেট, পাঞ্জাবি সেট ইত্যাদি।

মাত্র ৩৫০ টাকা থেকে শুরু করে ৫৫০০ টাকার মধ্যে পূজার কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

আরবিএস
ঈদ মানেই উৎসব। তাই আসন্ন ঈদ উৎসব মাতাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সারা লাইফস্টাইলের সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়েস্টার্ন কালেকশন।
ঈদ উপলক্ষে প্রতিবারের মতো, এবারও নতুন ডিজাইন ও কাটের পোশাক নিয়ে হাজির ফ্যাশন হাউজ সারা। সাধারণ ক্রেতা থেকে শুরু করে সবাই যাতে পছন্দের পোশাকটি কিনতে পারে সেজন্য দামের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিয়েছে...
এ অঞ্চলে সনাতম ধর্মের মানুষদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দেশের ১২টি জেলায় সম্প্রদায়টির সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটিয়েছে ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’ নামে একটি...
ছয় বছরের দেবদৃতা চক্রবর্ত্তী কুমারী দেবীরূপে এ বছর মহাষ্টমীতে পূজিত হলেন ঢাকার রামকৃষ্ণ মিশনে। অতিমারী পেরিয়ে হাজারো ভক্ত অঞ্জলি দিলেন কুমারী মায়ের পায়ে। এর আগে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর