লক্ষাধিক পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ‘সারা’ লাইফস্টাইল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।

বরাবরের মতো প্রতিষ্ঠানটির রাজধানীতে ৮টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ৭টিসহ সারাদেশে মোট ১৫টি আউটলেটসহ সারার ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও থাকছে বিশাল এ অফারে বৈচিত্র্যতা। এই অফার চলাকালীন অন্যান্য সব অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়া এই অফার চলাকালীন ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না।

সারার এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, এক্সেসরিজ ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পণ্য। ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের এই পোশাকের আয়োজন থাকছে ছোট বড় সকল বয়সী মানুষের জন্য।

পুরুষদের পোশাকের মধ্যে একটিভ ওয়্যার, ব্লেজার, বটম, ক্যাজুয়াল শার্ট, কটি, ডেনিম শার্ট, ফতুয়া, ফরমাল শার্ট, জ্যাকেট, পাঞ্জাবি, পলো ও টি-শার্টে মিলছে অফারটি।

উইমেন্স ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্য ছাড়টি মিলছে টু-পিস, থ্রি-পিস, বটম, ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, জ্যাকেট, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি-শার্ট সহ আরও কিছু পণ্যে।

বয়েজ ক্যাটাগরিতে থাকছে টু-পিস, বটম, ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জাম্পসুট, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টি-শার্টে। আর গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বটম, ফ্রক, জ্যাকেট, জাম্পসুট, ওড়না, সিঙ্গেলপিস ও টি-শার্টে পাওয়া যাচ্ছে এ সুযোগটি। অন্যদিকে লেদার ও এক্সেসরিজে লেডিস পার্টস, মানিব্যাগ ও ব্যাগেও থাকছে চোখ ধাঁধানো এ ছাড়। এছাড়া বাকি ইউনিসেক্স ক্যাটাগরির ডেনিম সাল ও মাস্কেও দেওয়া হচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়টি।

দেশের অন্যতম পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে পথ চলা শুরু করে সারা লাইফ স্টাইল লিমিটেড। ইতোমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতাদের কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে ‘সারা’।

আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে থেকে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমেও পণ্য ডেলিভারি নিতে পারেন ক্রেতারা।

একাত্তর/আরএ
দেশের অন্যতম ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ খুলনায় তাদের ১৬তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ী কেডিএ মসজিদের বিপরীত পাশে মজিদ সরণিতে এই...
অথেনটিক কসমেটিকসের নির্ভরযোগ্য রিটেইল চেইন হারল্যান স্টোরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
বন্যার্তদের সহায়তায় ৮১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সারা লাইফস্টাইল’, ‘ঢেউ’ এবং  স্নোটেক্স পরিবারের ২২ হাজার সদস্য।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এতে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর