গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ২৪৭ জন। যা ভেঙে দিয়েছে মৃত্যুর সব রেকর্ড। আজ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন। এদিন অ্যান্টিজেনসহ ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয় যা একদিনে নমুনা পরীক্ষারও রেকর্ড, এই পরিমাণ নমুনার বিপরীতে করোনা শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ১৯২ জন যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দৈনিক শনাক্তের গড় ২৯ দশমিক ৮২।
সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে আজ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৭৯ হাজার ৮২৭। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৮৫.৬০।
আরও পড়ুন: সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত
এদিন মৃতদের মধ্যে রয়েছেন ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী। এ নিয়ে আজ পর্যন্ত করোনায় ১৩ হাজার ৩৪০ জন পুরুষ এবং ৬ হাজার ১৮১ জন নারীর মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬৫ জন সরকারি হাসপাতালে, ৫৫ জন বেসরকারি হাসপাতালে এবং ২৬ জন বাসায় মারা গেছেন।
বয়স বিবেচনায় এদিন ২০ বছরের কম দুইজন,২১ থেকে ৩০ বছরের ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৭৩ জন, ৭১ থেকে ৮০ বছরের ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের ১৭ জন, ৯১ থেকে ১০০ বছরের দুইজন মারা গেছেন।
বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনার ৪৬ জন, বরিশালের ১২ জন, সিলেটের ১৪ জন, রংপুরে ১৬ এবং ময়মনসিংহ বিভাগের ৫ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
একাত্তর/এআর