করোনা: একদিনে ২৩১ মৃত্যু, শনাক্ত প্রায় ১৫ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯১৬ জনে।

এর আগে, গত শনিবার ২২৮, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

এদিন অ্যান্টিজেনসহ ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৮৪৪ জন। দৈনিক শনাক্তের গড় ২৯ দশমিক ৯৭।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন এবং  এখন পর্যন্ত ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: এক সপ্তাহে এক কোটি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৩৯ জন পুরুষ এবং ৯২ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪৬ জন এবং নারী ৬ হাজার ৭৭৪ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ১৩, খুলনায় ৪৪, বরিশালে ৬, সিলেটে ৯, রংপুরে ১৮ ও ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে  ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ৪৫, ৬১ থেকে ৭০ বছরের ৭২, ৫১ থেকে ৬০ বছরের ৪৬, ৪১ থেকে ৫০ বছরের ৩৪, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের ৩ ও ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

একাত্তর/এআর