ভাষাসৈনিক কাজী রেজাই করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।
মঙ্গলবার বিকেলে কাঁচপুর কাজীবাড়িতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও দুস্থভোজ আয়োজন করা হয়।
বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের জ্যেষ্ঠ সদস্য মৌলভী ইয়াছিন কাজী সাহিত্যরত্নের ছোট ছেলে কাজী রেজাই করিম নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় বায়ান্নর ফেব্রয়ারীতে নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের কর্মী হিসেবে গ্রেপ্তার হন।