শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১২ সালের ৫ জানুয়ারি বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যু হয়। দিনটি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আজ সকালে পাবনার এস্ট্রাস খামারবাড়িতে দোয়া এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে। 

বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশীয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। স্যামসন চৌধুরী ভারতে পড়াশুনা শেষ করে ১৯৫২ সালে পাবনার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী একটি চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার ছিলেন। তিনিসহ ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিটিউক্যালস। বর্তমানে স্কয়ার ফার্মায় ৩০ হাজারসহ স্কয়ার গ্রুপের ৬০ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে। 

শিল্প প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নিভৃতে সমাজসেবা করেছেন স্যামসন এইচ চৌধুরী। তিনি ও তার প্রয়াত স্ত্রী অনিতা চৌধুরীর প্রচেষ্টায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেবির প্রথম তলায় গড়ে উঠে ‘দিশারী কম্পিউটার টেনিং সেন্টার’।
 
অনিতা-স্যামসন ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যের এই কেন্দ্রে প্রতি ৬ মাসে ১৮ জন ছেলে ও ১৩ জন মেয়ে প্রশিক্ষণ পান। তারা স্কয়ারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। 
আরবিএস
বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ও ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) পালিত হবে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ। এর আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন।
ভাষাসৈনিক কাজী রেজাই করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর