শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় মরহুমের নিজ বাসভবনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী আনোয়ারা বিশ্বাস এবং কন্যা ও নাসির গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাসিমা বিশ্বাস রুবা। এছাড়া নাসির গ্রুপের কর্পোরেট জিএম, প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা দোয়ায় অংশ নেন।

দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প উদ্যোক্তা নাসির উদ্দিন বিশ্বাস একের পর এক শিল্পকারখানা গড়ে তোলেন। তার প্রতিষ্ঠিত নাসির গ্লাস, নাসির ওপাল গ্লাস ও নাসির জুট ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দেশের শিল্প ও অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে।

শিল্পায়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখেছেন এই ব্যবসায়ী। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ও শিক্ষাবিস্তারে তিনি একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ও নার্সিং ইনস্টিটিউট এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

মরহুমের পরিবারবর্গ এবং নাসির গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

একাত্তর/এসি
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১২ সালের ৫ জানুয়ারি বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যু হয়।
বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ও ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) পালিত হবে।
ভাষাসৈনিক কাজী রেজাই করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। 
সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অস্তিত্বহীন ৭৪ শিশুর জন্ম দেখিয়ে পরবর্তীতে জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের মৃত্যু দেখিয়ে নিবন্ধন সম্পন্ন করার এক গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। 
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর