জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ -এর অংশ হিসেবে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন ময়দানে (আউটার স্টেডিয়াম) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদি।