কিশোরগঞ্জে ‘সিলেকশনস’ -এর নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন

আপডেট : ১৪ মে ২০২৫, ০১:১৯ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’ -এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
‘সিলেক্ট ফ্রম দ্য বেস্ট’ এই আদর্শকে সামনে রেখে ২০২২ সালের অক্টোবরে ‘সিলেকশনস’ ব্র্যান্ডটি যাত্রা শুরু করে।

এক ছাদের নিচে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আকিজ বশির গ্রুপের নির্মাণসামগ্রী পণ্যকে সমাহৃত করতে ‘সিলেকশনস’ ব্র্যান্ডটির ইতোপূর্বে ছয়টি ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন হয় রাজধানী ঢাকার বনানীতে, বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ এক্সেস রোড, সিলেট মেন্দিবাগ ও সিলেটের পাটানটুলা, সাভারের শিমুলতলা ও টাঙ্গাইলের কেয়া হল রোডে।

এবার ‘সিলেকশনস’ -এর সপ্তম শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে। এই ফ্ল্যাগশিপ শোরুমটিতে থাকছে সিরামিক টাইলস, বোর্ড, ডোর, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার ও টেবিলওয়্যার -এর বিশাল সম্ভার।

মঙ্গলবার (১৩ মে) কিশোরগঞ্জে শোরুমটির উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যাসোসিয়েট মো. হামিদুর রহমান, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান, রোসা’র হেড অব সেলস বিশ্বজিৎ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য কর্মকর্তা।

যাত্রা শুরুর পর থেকেই ‘সিলেকশনস’ গ্রাহকদের মাঝে বিশেষ সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদরের ডুবাইল মোড়, গাইটাল বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ শোরুমটি নির্মাণসামগ্রীর এক অনন্য গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সিলেকশনস -এর যাত্রা শুরু হয়েছিল গৃহনির্মাণ ও ইন্টেরিয়র সল্যুশনে ক্রেতাদের সবধরনের প্রয়োজন এক জায়গায় পূরণের প্রত্যয়ে। সেই লক্ষ্যেই আজ কিশোরগঞ্জে আমাদের নতুন ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন। এখানে আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজাসহ নানাবিধ পণ্য এক ছাদের নিচে সহজেই পাওয়া যাবেন —যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ, কার্যকর ও মানসম্মত করে তুলবে।

একাত্তর/আরএ
বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
দেশীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষা প্রদান এবং স্পিনিং খাতের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। 
বৈজ্ঞানিক গবেষণা, নীতি বিশ্লেষণ, সাংস্কৃতিক প্রেক্ষাপট, মাঠপর্যায়ের প্রতিবেদন, কল্পকাহিনী, কার্টুনসহ নানা ফিচারে সমৃদ্ধ ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 
৩০০ লিমিটেড -এর উদ্বোধন হয়েছে। গত ৭ মে ঢাকার একটি স্বনামধন্য হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর