জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৩ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এ সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।
আরও পড়ুন: রিমান্ড নাকচ, জেলে গেটে পিয়াসাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সূত্রটি আরও জানায়, ৩১ আগস্ট শিশুদের হাইকোর্ট হাজির করতে হবে। ওইদিন আদালত পরবর্তী আদেশ দিবেন। তবে আদালত উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছেন।
একাত্তর/এসি