মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সোমবার (২৩ আগস্ট) ভাটারা থানার মাদক মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ পিয়াসাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
আরও পড়ুন: অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন
গত ১ আগস্ট রাতে বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে ইয়াব, মদ জব্দ করে গোয়েন্দা বিভাগ। আটকের পরে ২ আগস্ট দুপুরে গুলশান থানায় পিয়াসার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এদিকে চার বছর আগে ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকারের মামলার এজাহারে নাম ছিল পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করলেও পরে তার বিরুদ্ধে আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগীদের একজন। ঘটনা মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।
একাত্তর/এসি
