জীবনের ৮৪ বছর অতিক্রম করে ৮৫ তম বছরে পা রাখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ‘বর্তমান যিনি গড়েছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে — তাকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।’
শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে তিনি বলেন, ‘তাঁর দূরদৃষ্টি জাগায় আশার আলো, আর শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।’
২০০৬ সালে ড. মুহাম্মাদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কৃত হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে তাকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাতে যান আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে লড়াই করা সাংবাদিক ও বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সেই সঙ্গে শেখ হাসিনা কর্তৃক ড. মুহাম্মাদ ইউনূসকে লাঞ্চিত করার সময় বিশ্ববাসীর কাছে প্রতিনিয়ত বিষয়গুলো তুলে ধরেছেন মুশফিকুল ফজল আনসারী।