ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ঈদ আয়োজন, অংশ নিলেন মার্কিন কূটনীতিকরা

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে সক্রিয় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারের ঈদ ছিল ভিন্ন মাত্রার এক উৎসব। এই আনন্দ ভাগ করে নিতে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসভবনে সমবেত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান শীর্ষ কূটনীতিকরা।

রাষ্ট্রদূতের আমন্ত্রণে ঈদ আড্ডায় মেতেছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ড্যান মজিনা। এছাড়া যোগ দিয়েছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বর্তমান কর্মকর্তারাও। তাদের মধ্যে ছিলেন স্টেট ডিপার্টমেন্টের ইউরোপ ডেস্কের প্রধান লিকা জনস্টন এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সারাহ এল্ডরিচ।

সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল আনসারীর বাসভবনে এই আড্ডায় উঠে আসে অতীতের সংগ্রামের স্মৃতি, বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশের সম্ভাবনা ও আগামীর নানা চ্যালেঞ্জের কথা।

দীর্ঘদিন জাতিসংঘ, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের পক্ষে সরব থাকা মুশফিকুল ফজল আনসারী ওয়াশিংটনে এই মিলনমেলার ঐতিহ্য বজায় রেখেছেন অনেক বছর ধরে। ঈদ ও বাংলা নববর্ষসহ বিভিন্ন দিবসে তিনি ও তার স্ত্রী ফেয়ারফ্যাক্স কাউন্টি স্কুলের শিক্ষিকা তামান্না তাহসিন অ্যানি নিয়মিত এমন সংবর্ধনা ও মতবিনিময়ের আয়োজন করে আসছেন।

এবারের ঈদ আয়োজনে আরও উপস্থিত ছিলেন- ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, রাইট টু ফ্রিডমের বোর্ড মেম্বার ফজলে ইলাহী ভূঁইয়া, ডিপার্টমেন্ট অব ট্রেজারির কর্মকর্তা ড. সালাহউদ্দিন আহমেদসহ মিস তানজিনা নওশীন, গোলাম রব্বানী নয়ন, জাকির চৌধুরী, ‘সেইভ বাংলাদেশ’-এর সংগঠক ও বিএনপি নেতা জাহিদ খান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দীন প্রমুখ।

একাত্তর/এসি
  অসভ্যতা ও অভদ্রতাকে বাকস্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা অর্জনের লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত...
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি। 
মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার...
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর