দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন মুশফিকুল ফজল আনসারী, এখনো ফেরেননি অন্যরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি। 

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর যেই পাঁচজন রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছিলো, তাদের একজন মুশফিকুল ফজল আনসারী। মেক্সিকো ছাড়াও এই তালিকায় আছেন যুক্তরাজ্য, পোল্যান্ড, পর্তুগাল ও মালদ্বীপের রাষ্ট্রদূত। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা চিঠিতে সেসব দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বলা হয়েছিলো, দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগ দিতে। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র মুশফিকুল ফজল আনসারী ঢাকায় এসে পৌঁছেছেন। 

সিনিয়র সচিব পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চে সরব ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ও অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়ায়য় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সংকট দেখা দিলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের নেপথ্যে কাজ করে ব্যাপক প্রশংসিত হন।

আরবিএস
  অসভ্যতা ও অভদ্রতাকে বাকস্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা অর্জনের লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে সক্রিয় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারের ঈদ ছিল ভিন্ন মাত্রার এক...
মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার...
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর