ঢাবির মহসিন হল ছাত্রদলের আহবায়ক ইফাত, সদস্য সচিব রাফি

বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসিন হলের আহবায়ক করা হয়েছে আবুজর গিফারী ইফাতকে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সদস্য সচিব করা হয়েছে মনসুর আহমেদ রাফিকে। একই শিক্ষাবর্ষের রাফি অধ্যয়ন করছেন জাপানিজ স্টাডিজ বিভাগে। তিনিও ক্যাম্পাসে শুরু থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। 

৬১ সদস্য বিশিষ্ট হল শাখার কমিটির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. তানভীর আহমেদকে।