ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী নির্বাচিত এমপিদের সংবর্ধনা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে এই ইনস্টিটিউটের মোট তিনজন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড.এ এস এম আতিকুর রহমান  ও সাধারণ সম্পাদক এস এম লাবলুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। 

অনুষ্ঠানে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, এই সমাজকল্যাণ ইনস্টিটিউট আমাদের যা শিখিয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে অনেক কাজে লেগেছে। মানুষের কাছে কীভাবে পৌঁছাতে হয় এবং মিশতে হয়, তা এখান থেকেই শেখা। আমি এই ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে ইনস্টিটিউটের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস নির্বাচিত হয়েছিলাম। বিয়ের পর রাজনীতিতে ততোটা সক্রিয় ছিলাম না। গত ১৭ বছরে নানা অত্যাচার–নিপীড়নের মধ্য দিয়ে আবার রাজনীতিতে আসি। এবার আমি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার দোয়া চান।

সাধারণ সম্পাদক এস এম লাবলুর রহমান বলেন দীর্ঘদিন পর এমন আয়োজনে ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ইনস্টিটিউটের কৃতি ও সফল রাজনীতিবিদদের  এই সংবর্ধনার মাধ্যমে ভবিষ্যতে এসোসিয়েশনের তাদের সবসময় পাশে পাবার পথের সূচনা হলো।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড.এ এস এম আতিকুর রহমান নিজের ইন্সটিটিউটের সাবেক ছাত্রদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে প্রত্যাশা করেন তারা দেশের জনগণের পাশাপাশি সমাজকল্যাণ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার (টফি), অধ্যাপক ড. গোলাম রব্বানী ও অধ্যাপক ড. মো. শাহীন খানসহ শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। অধ্যাপক তাহমিনা আক্তার এই আয়োজনকে সমাজকল্যাণের সাবেকদের একটি মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

আয়োজকরা জানান, ইনস্টিটিউটের আরেক সাবেক শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন দলীয় ইফতার মাহফিল থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

একাত্তর/এসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- বাংলাদেশের দ্রুত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ক উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং...
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আলুঘাটি উৎসব’। বগুড়ার ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ নিতে এবং নিজেদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযোগ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর