একদিনে করোনায় মৃত্যু বাড়লেও কমলো শনাক্তের হার

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ১০৯ জনে।

এদিন অ্যান্টিজেনসহ ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭২৪ জন। দৈনিক শনাক্তের হার ১২ দশমিক ০৭।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ৪৯ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৯৪৩ জন এবং নারী ৯ হাজার ১৬৬ জন। 

আরও পড়ুন: নদী থেকে বালি তুলতে গিয়ে পাওয়া গেলো মর্টার শেল

মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৭৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাসায় মারা গেছেন একজন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৪৩ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ৬, খুলনায় ৫, বরিশালে ১, সিলেটে ৭, রংপুরে ১ ও ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের ২, ৮১ থেকে ৯০ বছরের ৭, ৭১ থেকে ৮০ বছরের ১৭, ৬১ থেকে ৭০ বছরের ২৯, ৫১ থেকে ৬০ বছরের ১৯, ৪১ থেকে ৫০ বছরের ১৩, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/আরএইচ