নদী থেকে বালি তুলতে গিয়ে পাওয়া গেলো মর্টার শেল

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০১:৩১ পিএম

পঞ্চগড় শহরের ধাক্কামারায় বালি উত্তোলনের সময় করতোয়া নদীতে একটি মর্টার শেল পাওয়া গেছে। 

সোমবার (৩০ আগস্ট) সকালে পঞ্চগড়ের ধাক্কামারার সিএন্ডবি মোড় এলাকায় করতোয়া নদী থেকে শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানায়, সিএন্ডবি মোড় এলাকার আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামে দুই পাথর শ্রমিক প্রতিদিনের মতো ধাক্কামারার রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদীতে পাথর ও বালি উত্তোলনের কাজ করতে যান। এসময় তারা সেই স্থানের বালির স্তুপে একটি পুরোনো লোহার দন্ডের মতো দেখতে পান। পরে তারা বালির স্তুপ থেকে সেটি উদ্ধার করে সিএন্ডবি মোড় এলাকায় নিয়ে যায়। 

এদিকে খবর পেয়ে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি পঞ্চগড় সদর থানায় খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া সেই লোহার দন্ডটিকে মর্টার শেল হিসাবে নিশ্চিত করে এবং তা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। 

আরও পড়ুন: একদিনে করোনায় মৃত্যু বাড়লেও কমলো শনাক্তের হার

এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, দুজন শ্রমিক পাথর ও বালি উত্তোলণের জন্য নদীতে গেলে তারা ওই মর্টার শেলটি পায়। পরে মর্টার শেলটি উদ্ধার করে বালুর বেষ্টনী দিয়ে কর্ডন করে রাখা হয়। তবে এটি সচল না পরিত্যাক্ত তা আমরা বলতে পারবো না। বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে। 

তিনি আরও জানান, সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট শেলটি সম্পর্কে বলতে পারবে। তারা এসে এ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।


একাত্তর/আরএইচ

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী মর্টার শেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রাম থেকে উদ্ধারের পর...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর আগে, ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় গাজীপুরে। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরসস্ত্র করা হবে এমন খবরে, সংগ্রাম পরিষদের ডাকে রাস্তায় রাস্তায়...
বান্দরবানের ঘুমধুম এলাকায় আবারও মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে। মঙ্গলবার ভোরে ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্যমপাড়ায় সৈয়দ নূরের বাগানে এসে মর্টারশেলটি পড়ে।
রাজশাহীতে ওয়ান বাংলাদেশের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ১৯৭১ সালের ২৫ মার্চসহ ৯ মাস জুড়ে চলা জাতিগত নিধন ও গণহত্যার প্রায় ৫০ বছরের বেশি সময় পরও আন্তর্জাতিকভাবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর