দেশের অন্যতম ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ খুলনায় তাদের ১৬তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ী কেডিএ মসজিদের বিপরীত পাশে মজিদ সরণিতে এই নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন আউটলেটটি উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শনিবার থেকে সোমবার (২ মার্চ) পর্যন্ত তিন দিন সব ধরনের পণ্যের ওপর ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ক্রেতারা কাপড়ের গুণগত মান ও ছাড় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সারা লাইফস্টাইলের ডিজিএম শাকিব আহসান বলেন, কোয়ালিটি, ডিজাইন এবং বিশ্বাসের সমন্বয় নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। খুলনার মানুষের ব্র্যান্ডের প্রতি যে চাহিদা, তা পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই গ্রাহকদের স্টাইল ও যত্নের একটি অনন্য অভিজ্ঞতা দিতে।
তিনি আরও জানান, কঠোরভাবে মান নিয়ন্ত্রণ ও গ্রাহক সেবাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে যাত্রা শুরু করা সারা লাইফস্টাইল মূলত সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই পোশাকের জন্য পরিচিত। নতুন এই আউটলেটে থাকছে- পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ও উৎসবের পোশাক। শীতকালীন বিশেষ কালেকশন হিসেবে হালকা ও ভারী জ্যাকেটের বিশাল সমাহার। তরুণদের জন্য সারার ওয়েস্টান সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর আধুনিক পোশাক। পরিবার নিয়ে আসা ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘কিডস প্লে জোন’।
স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ ও পরিচালক শরীফুন রেবার হাত ধরে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি বর্তমানে ১৬টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশজুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।