বন্যার্তদের সহায়তায় ৮১ লাখ টাকা অনুদান দিলো ‘স্নোটেক্স’ গ্রুপ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:১৭ পিএম

বন্যার্তদের সহায়তায় ৮১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সারা লাইফস্টাইল’, ‘ঢেউ’ এবং  স্নোটেক্স পরিবারের ২২ হাজার সদস্য। প্রতিষ্ঠানটির পরিবারের সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ২৭ লাখ টাকা এবং ‘স্নোটেক্স’ গ্রুপ বাকি ৫৪ লাখ টাকা প্রদান করে।

সর্বমোট অনুদান থেকে ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বুধবার জমা করা হয় এবং বাকি ৩১ লাখ টাকা ‘স্নোটেক্স’ পরিবারের বন্যাদুর্গত সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘স্নোটেক্স’ গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ‘স্নোটেক্স’ চারটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্নোটেক্স আউটারওয়্যার গ্রিন ফ্যাক্টরি হিসেবে অর্জন করেছে ইউএসজিবিসির লিড প্লাটিনাম সার্টিফিকেটে।

পাশাপাশি রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ অ্যান্ড সেফটি’ অ্যাওয়ার্ডসহ প্রতিষ্ঠানটি জাতীয় ট্যাক্সকার্ড ও সেরা করদাতা সম্মাননা-২০২২, জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১, বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৯, জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১, পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার-২০১৭, ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০, এসডিজি অ্যাওয়ার্ড, বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড-২০১৮ অর্জন করেছে ‘স্নোটেক্স’।

সময়ের সঙ্গে ক্রেতাদের মনে আস্থা গড়ে নেওয়া স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’। ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ২০১৮ সালের মে মাসে। দেশব্যাপী বর্তমানে সারার ১৪টি আউটলেট রয়েছে।

এছাড়াও রয়েছে অনলাইনে সারার পণ্য কেনার সুযোগ। সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য তৈরি ঢেউ এর পোশাকগুলোর ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়ে থাকে। ‘ঢেউ’ এর এসব পোশাক সারা লাইফস্টাইলের আউটলেট এবং সারার ওয়েবসাইটসহ সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ক্রেতারা কিনতে পারবেন।

একাত্তর/আরএ
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের অন্যতম ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ খুলনায় তাদের ১৬তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ী কেডিএ মসজিদের বিপরীত পাশে মজিদ সরণিতে এই...
এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে ৭০...
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর