রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে জরুরি সেবা (৯৯৯) নম্বরে ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, মো. মাসুম মিয়া (২৮) ও মো. নাসির (৩৫)।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, আমরা ট্রিপল নাইনে সংবাদ পেয়ে হানিফ ফ্লাইওভারের উপরে রাজধানী সুপার মার্কেট সংলগ্ন মসজিদের সামনের মোড় থেকে দুইজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

মৃত মাসুম মিয়ার বন্ধু ও মৃতের ভাই রাশেদ জানিয়েছেন, আমরা পুলিশের কাছে খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই। যাত্রাবাড়ীর কাজলার মেম্বার গলির মোঃ কাশেম মিয়ার ছেলে মাসুম। তিনি সুয়ারেজ লাইনের সাব ঠিকাদার ছিলেন।

একাত্তর/আরএ