মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মোশাররফ হোসেন খান (২৪) নামের এক যুবকের দু'পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (৭ সেপ্টম্বর) সকালে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এ ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহার-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাজহার-উল-হক জানান, কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে একটি ট্রেনের ইন্জিন গুলানোর সময় অসাবধানতাবসত ইঞ্জিনের নিচে ওই যুবকের দু'পা কাটা পড়ে। মোশাররফ হোসেন খান (২৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আব্দুস ছাত্তারে ছেলে। দুই ভাই পাঁচ বোনের মধ্যে মোশাররফ ৪র্থ।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে তিনি আরও জানান, ঘটনার সময় ছেলেটি মোবাইলে ফোনে কথা বলছিলো। ইন্জিনটি একাধিকবার হর্ন দিচ্ছিলো। কিন্তু ছেলেটা হয়তো খেয়াল করেনি। অসাবধানতার কারনেই ঘটানাটি ঘটেছে। মোশাররফ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভারতে পর্নোকাণ্ডে অভিনেত্রীর আগাম জামিনে না
মোশারফ হোসেনের ভগ্নিপতি তালেব হোসেন বলেন, মোশাররফ ঢাকার আজিমপুরে চাচা স্বপন খানের বাসায় থেকে এ্যালিফ্যান রোডে চাচার জুতার দোকানে কাজ করতো। তিনি আরও বলেন, আজ বুধবার তার ২য় ডোজ টিকা নেওয়ার কথা ছিল গ্রামের বাড়িতে। তাই ঢাকা থেকে সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়েছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দূর্ঘটনার শিকার হয় মোশাররফ। সে বর্তমানে অপারেশন থিয়েটারে রয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, তার দু'পা কোমরের নিচের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্ত খনন হয়েছে। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
একাত্তর/আরবিএস
