আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে রামপুরা-বনশ্রী অঞ্চলের অন্যতম প্রধান সংগঠক আজিজুল হক জিয়ন।
শুক্রবার সকাল ১১টায় টিএসসি এলাকায় এবং ঢাকার হাইকোর্ট মাজার গেটে শতাধিক ছিন্নমূল পথশিশুর মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হবে।
এছাড়াও, এসব পথশিশুর পরিবারগুলোর জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাদ্যসামগ্রী প্রদান করা হবে, যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে।
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
আজিজুল হক জিয়নের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন, মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ সহ জুলাই আগস্টের ছাত্র গনঅভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকায় নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দ।